পাকিস্তানকে ওয়েস্ট ইন্ডিজের 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাব দিয়ে উত্তরের অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) দিকে বেশ আশা নিয়েই তাকিয়ে ছিল পাকিস্তান। তবে পাকিস্তানকে হতাশই করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরে যেতে রাজি নয় ক্যারিবীয়রা। তাই বলে আগামী সেপ্টেম্বরে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজটা বাতিল হয়ে যাচ্ছে না। জিয়ো নিউজ জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির ওই সিরিজটা হবে সংযুক্ত আরব আমিরাতেই। ওই সিরিজের দুটি ওয়ানডে ম্যাচ পাকিস্তানে গিয়ে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজকে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে গত বছর অনেক বলেকয়ে জিম্বাবুয়ে দলকে পাকিস্তানে নিতে পারলেও এবার হতাশই হতে হলো তাদের। দ্য নিউজ।