পাকিস্তানি অত্যাচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে এলেই ‘অত্যাচার’ সইতে হয় তাঁকে। না চাইতেই জোটে নানা রকম ‘নির্যাতন’। তার পরও সুনীল গাভাস্কার বারবারই ফিরে যেতে চান পাকিস্তানে। ভড়কে গেলেন? পাকিস্তানে গিয়ে ভারতের ক্রিকেট কিংবদন্তির এই অভিজ্ঞতা আবার কবে হলো? আর সে জন্য পাকিস্তানেও যেতে চাইবেন কেন? টেস্ট সিরিজ খেলতে বেশ কয়েকবারই পাকিস্তান গেছেন গাভাস্কার। সেখানকার নানা রকম সুস্বাদু খাবার চেখে দেখার লোভ সামলাতে পারেননি। প্রতিবারই তাই বপুটা বাড়িয়েই দেশে ফিরতে হয়েছে। গাভাস্কার নিজেই জানিয়েছেন, ‘১৯৭৮ সালে প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাই। তখন আমার কোমর ছিল ৩০ ইঞ্চি। কিন্তু সেই সফরের পর বেড়ে দাঁড়াল ৩২ ইঞ্চিতে। এরপর ১৯৮২-৮৩ সালে লম্বা সময়ের জন্য আবারও যাই পাকিস্তানে। চার বছর ধরে আমার কোমর ছিল ৩২ ইঞ্চি, কিন্তু ওই সফরের পর সেটা হয়ে যায় ৩৪!’ এএফপি।