পাকিস্তানে গোলাপি বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে ৩টি টেস্ট খেলবে পাকিস্তান। সফরে একটি টেস্ট ফ্লাডলাইটের আলোয় খেলার প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া। এই প্রস্তাব সামনে রেখে পিসিবি আজ থেকে শুরু কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালটি আয়োজন করছে গোলাপি বলে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামের এই ফাইনালে খেলবে মিসবাহ-উল-হকের সুই নর্দান গ্যাস পাইপলাইনস এবং ইউনিস খানের ইউনাইটেড ব্যাংক। পিসিবির ক্রিকেট কমিটির প্রধান শাকিল শেখ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রস্তাবে পাকিস্তান সাড়া দেবে কি না গোলাপি বলের ফাইনালটিই সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এএফপি।