পাকিস্তানে তিন দিনের ম্যাচ ড্র করল কিশোররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ছবি: পিসিবি ওয়েবসাইট
পাকিস্তানের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ছবি: পিসিবি ওয়েবসাইট
>পাকিস্তানের মাটিতে তিন দিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে তিন দিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। রাওয়ালপিন্ডি কেআরএল স্টেডিয়ামে আজ ম্যাচের শেষ দিনে ড্র মেনে নেয় দুই প্রতিপক্ষ। শেষ দিনে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১১২ রান তুলতে পেরেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশের কিশোর ক্রিকেটাররা।১১৪ বলে ৮৪ রান করেন রাদওয়ান হোসেন। ৫৪ রানের ইনিংস অধিনায়ক নাঈম আহমেদের। ৬ উইকেট নেন পাকিস্তানের আলী আশফান্দ। তাড়া করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ১১৭ রান তুলেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। ৪ উইকেট নেন আহমদ শরীফ। ৩ উইকেট আমির হোসেন আসিফের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল দ্বিতীয় ইনিংসে ২০০ রান তুলে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন নাঈম। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকদের সামনে ২৮৭ রানে লক্ষ্য দেয় সফরকারিরা। দ্বিতীয় ইনিংসে ওপেনার মোহাম্মদ শেহজাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ১২৭ বলে ৮০ রান করেন শেহজাদ। বাংলাদেশের হয়ে উইকেট নেন আমির হোসেন আসিফ ও শরীফ।

সিরিজের দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচ শুরু হবে আগামী বুধবার। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।