পাকিস্তানে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবরটা পুরোনো। নতুন খবর, অক্টোবরের প্রস্তাবিত সফরের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে দুই সদস্যের নিরাপত্তা দল পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল বলেছেন, আগামী সপ্তাহেই পাকিস্তানে যেতে পারে নিরাপত্তা দল। নিরাপত্তা প্রতিবেদনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি, ‘পিসিবির সঙ্গে আলোচনা অনুযায়ী পাকিস্তানে মেয়েদের দল পাঠানোর সদিচ্ছা আছে আমাদের। এখন সামনের পরিস্থিতিই বলে দেবে কী করতে হবে।’