পাকিস্তানের একটু আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন তো ধুয়েই নিয়ে গেছে, বৃষ্টি দ্বিতীয় দিনের সকালেও দিল বাগড়া। তবে খেলাটা শুরু হয়ে শেষ পর্যন্ত গড়াল ৬৪ ওভার পর্যন্ত। তাতে শ্রীলঙ্কার প্রাপ্তি যতটুকু, পাকিস্তানের আক্ষেপ তার চেয়ে কম নয়। শ্রীলঙ্কা ১৭৮ রান করেছে ৩ উইকেট হারিয়ে, সেটা আরও খারাপও হতে পারত।
দিনের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারত পাকিস্তান। ওয়াহাব রিয়াজের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছিলেন দিমুথ করুনারত্নে। কিন্তু ‘নো’ বল হওয়ায় সে যাত্রা বেঁচে যান। করুনারত্নেকে নিয়ে আফসোসটা বাড়তে পারেনি, ২১ রানেই ফিরে গেছেন বাঁহাতি এই ওপেনার। তবে ৬ রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে কৌশল সিলভার ক্যাচ ফেলার আক্ষেপটা দিন শেষেও যায়নি
ইয়াসির শাহর। ৮০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন সিলভা!
২৪ রানের মাথায় ফিরে যেতে পারতেন কুমার সাঙ্গাকারাও। আগের ক্যাচ ফেলে দিয়েছিলেন যিনি, সেই ইয়াসির এবার বোলার। আজহার আলীর জন্য ক্যাচটা অবশ্য একটু কঠিনই ছিল। শেষ পর্যন্ত সাঙ্গাকারা ৫২তম টেস্ট ফিফটি করে আউট হয়েছেন রিয়াজের দারুণ এক বলে। তার আগে করুনারত্নেকেও উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন রিয়াজ। শেষ বিকেলে থিরিমান্নেকে (৮) আউট করে পাকিস্তানকে আরেকটু আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন হাফিজ। ক্রিকইনফো।