পাকিস্তানের এমন ব্যাটিং!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক আর বাজে পারফরম্যান্সে জেরবার পাকিস্তান! নিজেদের প্রথম দুই ম্যাচে হারা পাকিস্তানের শেষ আটে যেতে হলে বাকি ম্যাচগুলোয় দারুণ পারফর্মের বিকল্প নেই। কিন্তু আজ ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেও গত দুই ম্যাচের ধারহীন পাকিস্তান। সর্বশেষ, মিসবাহ-উল-হকের দলের সংগ্রহ ২০.১ ওভারে ৩ উইকেটে ৫৮ রান। ওভার প্রতি রান তিনের নিচে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পাকিস্তান। ৪ রান তুলতেই নেই ২ উইকেট! টেন্ডাই চাতারার শিকার হয়ে ফিরলেন দুই ওপেনার নাসির জামশেদ (১) ও আহমেদ শেহজাদ (০)। তৃতীয় উইকেটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন হারিস সোহেল-মিসবাহ। এ জুটিতে আসে ৫৪ রান। সিকান্দার রাজার বলে ফেরার আগে হারিসের সংগ্রহ ২৭ রান। মিসবাহ অপরাজিত আছেন ২৫ রানে। এ ম্যাচে বাদ পড়েছেন ইউনিস খান। একাদশে ঠাঁই পেয়েছেন রাহাত আলী।