প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর টেস্টটা জিতলেও কিছু অর্থকড়ি খসেছে পাকিস্তানি ক্রিকেটারদের পকেট থেকে। স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে দলের সবাইকে। শনিবার শেষ হওয়া টেস্টে মিসবাহ-উল-হকরা নির্ধারিত সময়ে কোটার চেয়ে ২ ওভার পিছিয়ে থাকায় পাকিস্তানের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক মিসবাহকে ম্যাচ ফির ৪০ শতাংশ। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে আউট করার পর আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করায় ম্যাচ রেফারি জেফ ক্রো সতর্ক করে দিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান খানকে। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।