পাকিস্তানের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ও তাঁর দলকে। নির্ধারিত সময়ে এক ওভার কম করায় সরফরাজের ম্যাচ ফির ২০ এবং তাঁর সতীর্থদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। আরও এক ম্যাচে যদি স্লো ওভার রেটের খাড়ায় পড়ে পাকিস্তান, আইসিসির নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হবেন অধিনায়ক সরফরাজ। ক্রিকবাজ।