পাকিস্তানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে এর আগে সাতটি টি-টোয়েন্টি খেলে সাতটিতেই হেরেছিল জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা হারল অষ্টমটিতেও। কাল হারারেতে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৬ রানে বেঁধে রেখেও স্বাগতিকেরা হেরেছে ১৩ রানে। পাকিস্তানের ইনিংসে ২৪ বলে সর্বোচ্চ ৩৫ রান শোয়েব মালিকের। মোহাম্মদ রিজওয়ান ৩২ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন। এরপর জিম্বাবুয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে ১২৩ রান। ক্রিকইনফো।