হার-হার-হার...। এখানে থামাই ভালো। ১৬ বার লেখার জায়গা কই। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার কাছে এই ধারাতেই হেরেছে পাকিস্তান। কাল অবশ্য ছেদ পড়ল এই ধারায়। ২০০৫ সালের পর প্রথম অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারাল পাকিস্তান। পাকিস্তান বেঁচেছে, কিন্তু আজ ওয়েলিংটন টেস্ট বাঁচাতে না পারলে বাংলাদেশ বড় শঙ্কায় পড়ে যাবে। সেই ২০০১ সাল থেকে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ১৯ ম্যাচে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক দেশের বিপক্ষে টানা হারের রেকর্ড যে আর মাত্র দুই ম্যাচের দূরত্বে। শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে টানা ২১ ম্যাচে হেরে চূড়ায় বসে থাকা দলটিও বাংলাদেশ।
স্বাগতিক দেশের বিপক্ষে টানা হার (আন্তর্জাতিক ক্রিকেট)
বিপক্ষ
২১ বাংলাদেশ শ্রীলঙ্কা (১৯৮৬-২০১০)
১৯ বাংলাদেশ নিউজিল্যান্ড (২০০১-২০১৭)
১৬ বাংলাদেশ পাকিস্তান (২০০১-২০০৮)
১৬ জিম্বাবুয়ে দ. আফ্রিকা (২০০০-২০১০)
১৬ পাকিস্তান অস্ট্রেলিয়া (২০০৫-২০১৭)
১৬ জিম্বাবুয়ে শ্রীলঙ্কা (১৯৯৬-২০১২)