পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাই এড়াতে পারবে বাংলাদেশ?

আজ পারবে বাংলাদেশ?ছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচের কোনোটিতেই ব্যাটিং ভালো হয়নি। প্রথম ম্যাচে ১২৭ রান করতে পেরেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে আরও খারাপ—করেছে ১০৮ রান!


দুটি ম্যাচই প্রায় শেষ পর্যন্ত গেছে বটে, তবে দুই ম্যাচের মধ্যে যা একটু লড়াই প্রথম ম্যাচেই হয়েছে। সেদিন ২৪ রানেই ৪ উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত জিতেছে ৪ উইকেটে, শেষ ওভারে গিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের রান হেসেখেলেই ১১ বল আর ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে যান রিজওয়ানরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ আবার ২টায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ। আজ কতটুকু কী করতে পারবে মাহমুদউল্লাহর দল? আজও হার, নাকি জিতে হোয়াইটওয়াশ এড়াতে পারবে?


ম্যাচের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ, বিশ্বকাপ থেকেই ছন্দ হারিয়ে ফেলা পুরো দলে এখন চোটের সমস্যা জেঁকে বসেছে। আজকের ম্যাচে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামের খেলাও সংশয়ে, ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা হবে তাঁর। এ ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা থাকলেও মোস্তাফিজের চোটের কারণে এখন সেটা হয়তো সম্ভব হবে না।

মোস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ
ছবি : প্রথম আলো

ব্যাটিংয়ে এখন পর্যন্ত চোটের সমস্যা নেই। তবে বিশ্বকাপ থেকেই ফর্মের অভাবে ভুগছে দল। আজ সেখানে কিছু বদল আসতে পারে।


পাকিস্তান দলেও একটা বদল নিশ্চিতভাবেই আসছে। শোয়েব মালিক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না। ব্যক্তিগত কারণে তাঁকে ফিরতে হচ্ছে।
তা একাদশে তো অদল-বদল হচ্ছে, ম্যাচের ফলে বদল আসবে? পাঠক, আপনার কী মনে হয়, এ নিয়ে টানা ৭টি টি-টোয়েন্টিতে হেরে যাওয়া বাংলাদেশ আজ পাকিস্তানকে হারিয়ে ধবলধোলাই এড়াতে পারবে?


আপনার মত জানাতে পারেন পোল-এ অংশ নিয়ে।