পাকিস্তানের বোলিং কোচ আজহার মেহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহার মেহমুদ
আজহার মেহমুদ

পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এর আগেও। এ বছরেরই মার্চে বাংলাদেশে এশিয়া কাপ ও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন অস্থায়ীভাবে। আজহার মেহমুদকে আবারও ডেকেছে পাকিস্তান। আসন্ন নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই অলরাউন্ডার।
পাকিস্তানের হয়ে ২১ টেস্ট ও ১৪১টি ওয়ানডে খেলেছেন মেহমুদ। টেস্টে পেয়েছেন ৩৯ উইকেট ও ব্যাট হাতে করেছেন ৯০০ রান। ওয়ানডে ক্যারিয়ারে তাঁর ১২৩ উইকেট আর ১৫২১ রান। ৯০-এর দশকের শেষের দিকে পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
এ মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। খেলবে দুটি টেস্ট। ১৭ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে। হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট ২৫ নভেম্বর।
পাকিস্তান টেস্ট দল
মিসবাহ-উল-হক, আজহার আলী, সামি আসলাম, শারজিল খান, ইউনিস খান, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, সোহেল খান, ইমরান খান।