পাকিস্তানের বড় 'হারে'র মালায় আরেকটি ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার মাথা হেঁট হলো পাকিস্তানের। ছবি: এএফপি
এবার মাথা হেঁট হলো পাকিস্তানের। ছবি: এএফপি

আকাশ থেকে মাটিতে। সেটাও যেন সোজা খাড়া নেমে গোত্তা খাওয়া বিমানের মতো। ভূপাতিত! পাকিস্তানের হয়েছে এই দশা। ইংল্যান্ড সফরের শুরু লর্ডস টেস্টে ৭৫ রানে জিতে। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ৩৩০ রানের হার। যেটি পাকিস্তানের টেস্ট ইতিহাসেই রানের ব্যবধানে চতুর্থ বৃহত্তম পরাজয়। পাকিস্তানের বড় বড় হারের যে মালা, তাতে আরেকটি ফুল যোগ হলো। অবশ্যই এই ফুলে মন–মাতানো সুবাস নেই। আছে ধুতরার বিষ!
২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে পাকিস্তান মুখোমুখি হয়েছিল রানের ব্যবধানে সবচেয়ে বড় হারের—৪৯১ রান। দ্বিতীয় বৃহত্তম হার ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহামে—৩৫৪ রানে। এই দুটি হারের আগে ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৩২৪ এবং ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ৩৪৮ রানে রেকর্ড ছিল পাকিস্তানের।
নিজেদের টেস্ট-ইতিহাসে এখন পর্যন্ত ২৮টি টেস্টে ইনিংস পরাজয়ের স্বাদ নিয়েছে পাকিস্তান। টেস্ট মর্যাদা পাওয়ার ২ বছর পর, ১৯৫৪ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে হেরে যায় পাকিস্তান। ইনিংস ব্যবধানে পাকিস্তানের সবচেয়ে বড় হার ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। সে টেস্টে পাকিস্তান হেরে গিয়েছিল ইনিংস ও ২২৫ রানের ব্যবধানে।
রানের ব্যবধানে পাকিস্তানের পাঁচটি বড় পরাজয়
৪৯১—অস্ট্রেলিয়া—২০০৪ (পার্থ)
৩৫৪—ইংল্যান্ড—২০১০ (নটিংহাম)
৩৪৮—অস্ট্রেলিয়া—১৯৭৭ (মেলবোর্ন)
৩৩০—ইংল্যান্ড—২০১৬ (ওল্ড ট্রাফোর্ড) 

৩২৪‍—দ. আফ্রিকা—১৯৯৫ (জোহানেসবার্গ)

পাকিস্তানের পাঁচটি বড় ইনিংস হার
ইনিংস ও ২২৫ রান—প্রতিপক্ষ ইংল্যান্ড—২০১০ (লর্ডস)
ইনিংস ও ১৯৮ রান—প্রতিপক্ষ অস্ট্রেলিয়া—২০০২ (শারজা)
ইনিংস ও ১৮৫ রান—প্রতিপক্ষ নিউজিল্যান্ড—২০০১ (হ্যামিল্টন)
ইনিংস ও ১৭৪ রান—প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ—১৯৫৪ (কিংস্টোন)
ইনিংস ও ১৫৬ রান—প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ—১৯৫৯ (লাহোর)

এ ছাড়া টেস্টে পাকিস্তান ১০ উইকেটে হেরেছে ৯ বার। ৯ ও ৮ উইকেটে হেরেছে ৫ বার করে।