পাকিস্তানের 'ঘর' শ্রীলঙ্কা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতি পুষিয়ে নিতে ‘হোম’ সিরিজের ভেন্যু পরিবর্তন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য হোম সিরিজটা সংযুক্ত আরব আমিরাতের বদলে শ্রীলঙ্কায় খেলার কথা ভাবছে পিসিবি।
২০০৯ সালে শ্রীলঙ্কান দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। মাঝে গত বছরের মে মাসে শুধু জিম্বাবুয়ে একবার গিয়েছিল পাকিস্তানে। সেটিও অনেক জোরাজুরির পরে। এ ছাড়া এই সময়ে পাকিস্তানের বাকি সব হোম সিরিজই খেলতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে। এমনকি এ বছরের শুরুতে পাকিস্তান ক্রিকেট লিগও (পিএসএল) আয়োজন করতে হয়েছে আরব আমিরাতে। টাইমস অব ইন্ডিয়া।