পাকিস্তান-উইন্ডিজ গোলাপি টেস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সঙ্গে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লিখিত কিছু না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান জানিয়েছেন, উইন্ডিজ ক্রিকেট বোর্ড এ ব্যাপারে নিজেদের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে পাকিস্তান একটি টেস্ট গোলাপি বলে খেলবে।
ওই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে ৫টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সূত্র: আইবিএন।