৬
ছয় ক্যাচ ধরে ওয়ানডেতে ডিসমিসালের বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন পাকিস্তানের উইকেটকিপার সরফরাজ আহমেদ। ওয়ানডে ক্রিকেট ১৫ বার দেখল ৬ ডিসমিসাল, বিশ্বকাপ ২ বার।
৫০০০
কোনো সেঞ্চুরি ছাড়াই ৫ হাজার রান হলো মিসবাহ-উল-হকের। সেঞ্চুরি ছাড়া ওয়ানডেতে সবচেয়ে বেশি রানসংগ্রাহক তালিকায় সবার ওপরেই পাকিস্তানের অধিনায়ক। ৩৭১৭ রান নিয়ে দুইয়ে একই দলের ওয়াসিম আকরাম।
৩
১৪৭ ইনিংসে ৫ হাজার ছুঁলেন মিসবাহ। পাকিস্তানিদের মধ্যে সাঈদ আনোয়ার (১৩৮), মোহাম্মদ ইউসুফ (১৩৮) ও জাভেদ মিয়াঁদাদই (১৩৯) শুধু এর চেয়ে কম ইনিংস খেলে ৫ হাজার করেছেন।
৫২২
৪০তম জন্মদিনের পর ওয়ানডেতে সবচেয়ে বেশি রান (৫২২) মিসবাহরই। তাঁর পরই ৪৭২ রান নিয়ে আরব আমিরাতের খুররম খান।
৯
পাকিস্তানের বাঁহাতি পেসাররা মিলে ৯ উইকেট নিয়েছেন। ওয়ানডে ক্রিকেটে দুবার বাঁহাতি পেসাররা ইনিংসে ৯ উইকেট নিয়েছেন, দুবারই এই বিশ্বকাপে পাকিস্তানের বোলাররা।
৩৫০
ইনিংসের দ্বিতীয় ছক্কাটি মেরেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৩৫০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন শহীদ আফ্রিদি। আর কারও ৩০০ ছক্কাও নেই।
৩
হাশিম আমলাকে ওয়ানডেতে পঞ্চমবারের মতো আউট করলেন মোহাম্মদ ইরফান। অন্যরা তিনবারের বেশি পাননি আমলার উইকেট।