প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতে এই হিসাবটা হয় ম্যাচ বা টুর্নামেন্ট শেষে। তবে যখন ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান—আনুমানিক একটা হিসাব করে ফেলা যায় আগে থেকেই। সেই হিসাব বলছে, আসছে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি দেখবে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক! দি অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ১০০ কোটির বেশি লোক দেখবে এই ম্যাচ। আগের রেকর্ডটিও এ দুই দলের বিশ্বকাপ লড়াইয়ে, ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল। এবার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল। ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে হতে যাওয়া এই ম্যাচের স্টেডিয়ামের টিকিট শেষ হয়ে গেছে ছয় মাস আগেই। আগুনে ম্যাচের উত্তেজনা ছড়ালেও মজার ব্যাপার হলো, বিশ্বকাপে কিন্তু এই লড়াই বরাবরই একপেশে। বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়ে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান! দি অস্ট্রেলিয়ান।