
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের প্রথম একাদশে নেই নাসির হোসেন। কিন্তু প্রথম আলোর ‘আপনি যখন নির্বাচক’ আয়োজনে কিন্তু পাঠকেরা খুব করেই চেয়েছিলেন তাঁকে। একাদশ নির্বাচনের এই খেলায় পাঠকেরা বাংলাদেশ দলের যে একাদশ নির্বাচন করেছেন, আজকের ম্যাচের একাদশের প্রায় পুরোটাই তার সঙ্গে মিলে গেছে। পাঠকদের একাদশের সঙ্গে আজকের ম্যাচের একাদশে একটাই পার্থক্য। পাঠকদের পছন্দ নাসিরের জায়গায় সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। সুযোগ পাননি ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করা তাইজুল ইসলামও। পাঠকদের সর্বাধিক ভোট পাওয়া একাদশে না থাকলেও বেশ ভালোই ভোট পেয়েছিলেন তিনি।
বাংলাদেশ দল নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ১৬ হাজার। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে সাকিব আল হাসান থাকলেও আজকের একাদশ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মুশফিকুর রহিম (১৫১০)। সাকিবের ভোট অবশ্য মুশফিকের চেয়ে খুব একটা কম নয় (১৫০৭)।
পাঠকেরা সাকিব আল হাসানের সঙ্গে স্পেশালিস্ট স্পিনার হিসেবে চেয়েছিলেন তাইজুলকে। তবে ক্যানবেরার মানুকা ওভালের পারিপার্শ্বিকতা বিচারে দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকারকে।
বিশ্বকাপ চলার সময় প্রতিদিন একটি ম্যাচে দলগুলোর একাদশ নির্বাচনের মজার খেলায় অংশ নিতে পারেন আপনিও। আপনার তৈরি একাদশের সঙ্গে মূল একাদশ মিলে গেলে থাকছে আকর্ষণীয় পুরস্কার। একাধিক পাঠকের একাদশ মূল একাদশের সঙ্গে মিলে গেলে লটারির মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী। বিক্রয় ডটকমের সৌজন্যে আয়োজিত এই নির্বাচক নির্বাচক খেলায় অংশ নিতে ক্লিক করুন ‘আপনি যখন নির্বাচক’ লিংকটিতে।
পাঠকদের নির্বাচিত একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, এনামুল হক, রুবেল হোসেন, মুমিনুল হক, নাসির হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ
আফগানিস্তানের বিপক্ষে মূল একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, এনামুল হক, রুবেল হোসেন, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ