প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ দেখার মওকা। সেটিও মুফতে! এমন সুযোগ পেলে কে না লুফে নেবে? কিন্তু এমন লোভনীয় প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন সন্দ্বীপ পাতিল। ভারতীয় দলের খেলা দেখার জন্য তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার সব ব্যবস্থাই করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু রাজি হননি পাতিল। কারণ বিশ্বকাপের ম্যাচের চেয়ে রঞ্জি ট্রফির ম্যাচ দেখাকেই বেশি প্রাধান্য দিয়েছেন বিসিসিআইর প্রধান নির্বাচক। পাতিলের উপলব্ধি, দল নির্বাচনের মধ্য দিয়েই তাঁর দায়িত্ব শেষ। অস্ট্রেলিয়ায় না গিয়ে বরং রঞ্জির ম্যাচ দেখাটাই তাঁর কাজের সঙ্গে বেশি সম্পর্কিত। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের সেমিফাইনাল দেখার জন্য তিনি এখন কলকাতায়। পিটিআই।