পান্ট জেতালেন দিল্লিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টে আগের দুটি ম্যাচ খেলে মাত্র ২৪ রান করতে পেরেছিলেন। নিজের তৃতীয় ম্যাচে এসে ‘ব্যর্থতা’ থেকে মুক্তি পেলেন ঋষভ পান্ট। গুজরাট লায়ন্সের বিপক্ষে কাল করলেন ৪০ বলে ৬৯ রান। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করে দিল্লি ডেয়ারডেভিলসও ম্যাচ জিতে গেছে ৮ উইকেটে।
আইপিএলে কাল যেন ছিল রানে ফেরার দিন। আগে ব্যাট করে গুজরাটের হয়ে রানে ফিরলেন দিনেশ কার্তিক। ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের ৪৩ বলে ৫৩ রানে ভর করে দিল্লিকে ১৫০ রানের লক্ষ্য দেয় গুজরাট।
কিন্তু পান্ট-ডি ককের ১১৫ রানের উদ্বোধনী জুটিতে ভর করে সেটিও অনায়াসে পেরিয়েছে দিল্লি। পান্টের সঙ্গে এদিন রানে ফিরেছেন কুইন্টন ডি ককও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে সেঞ্চুরির পর থেকে রানখরায় ভোগা দক্ষিণ আফ্রিকান কাল করলেন ৪৫ বলে ৪৬ রান। ক্রিকইনফো।