পান্ডিয়ার এবার টেস্ট অভিষেক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অভিষেক এবার হয়েই যেতে পারে হার্দিক পান্ডিয়ার। ভারতের টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছিলেন গত বছরের নভেম্বরে। কিন্তু অনুশীলনে চোট পাওয়ায় সেবার ছিটকে পড়েন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে। এবার ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে ছিলেন। কিন্তু মাথায় ওঠেনি টেস্ট ক্যাপ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া তিন টেস্ট সিরিজের দলে আবার ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া।

চোট কাটিয়ে দলে ফিরেছেন লোকেশ রাহুল ও মুরালি বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা রোহিত শর্মা টেস্ট দলে জায়গা পেয়েছেন। তবে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ওয়ানডেতে ধারাবাহিক ভালো ব্যাটিং করে আসা শিখর ধাওয়ান দলে নেই। তাঁর জায়গায় দলে ঢুকেছেন অভিনব মুকুন্দ। ক্রিকইনফো।