পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে যেতে পারবে বাংলাদেশ?

একটু পরই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের হারের ধাক্কা সামলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়ে ভালো অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। আজ তাই কাজটা সহজ বাংলাদেশের। প্রথমে ব্যাট করলে অন্তত ৩ রানের ব্যবধানে জিতলেই হবে বাংলাদেশের। আর প্রথমে বোলিং করতে হলে রান তাড়ার সময় এক বল আগেই ম্যাচ শেষ করতে হবে বাংলাদেশকে।

তবে বাংলাদেশের লক্ষ্য নিশ্চয় থাকবে আজ বড় ব্যবধানে ম্যাচ জেতার। কারণ, রানরেট অনেক বাড়িয়ে নিতে পারলে আর স্কটল্যান্ড আজ হেরে গেলে বাংলাদেশের পক্ষে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা সম্ভব। পাঠক, আপনার কী ধারণা, বাংলাদেশ কি আজ সুপার টুয়েলভে যেতে পারবে?