পারল না জিম্বাবুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়ক হওয়ার মঞ্চ প্রস্তুত ছিল এলটন চিগুম্বুরার সামনে। ১ বলে ৪ রান—সমীকরণটা মেলাতে পারলেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে যেত জিম্বাবুয়ে। কিন্তু শেষ বলে আউট হয়ে গেলেন চিগুম্বুরা। ৩ রানে জিতে গেল ভারত, সিরিজ জিতল ২-১ ব্যবধানে। খলনায়ক হতে হতেও নায়ক বারিন্দার স্রান। ৬ বলে প্রয়োজন ২১ রান, এ অবস্থায় ১ম বলেই ১২ (ছক্কা, ওয়াইড ও নো বলে চার) রান দিয়েছিলেন স্রান!
ভারতকে ১৩৮ রানে আটকে আশা জাগিয়েছিলেন জিম্বাবুয়ের বোলাররা। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় এ লক্ষ্যই কঠিন হয়ে দাঁড়ায়। ৫৮ রান করে ভারতের ইনিংসকে পথ দেখানো কেদার যাদব হয়েছেন ম্যাচসেরা। ক্রিকইনফো।