পারিবারিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাচা ওয়াসিম জাফর টেস্ট ওপেনার ছিলেন। বড় ভাই আরমান জাফর স্কুল ক্রিকেটে চার শ রানের ইনিংস খেলে ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দিয়েছে। এমন পারিবারিক আবহে ফাতিমা কলিম জাফরের মনেও ক্রিকেট-স্বপ্নের বীজ অংকুরিত হতেই পারে। বীজের অঙ্কুরোদ্গম কী, ১৩ বছরের বালিকার স্বপ্নটা শিকড়ই ছড়াতে চলেছে! ভারতের পশ্চিমাঞ্চল অনূর্ধ্ব-১৯ মেয়েদের ওয়ানডে লিগে মুম্বাই দলেই জায়গা করে নিয়েছে ওয়াসিম জাফরের ভাইঝি। চাচা ও ভাইয়ের মতো ফাতিমা ব্যাটার নয়, ফাস্ট বোলার। ব্রেট লির ভক্ত বালিকাটিকে ভারতীয় প্রমীলা ক্রিকেটের ভবিষ্যৎ গতিতারকা হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে সে বাঁহাতি স্পিনারও! রক্ষণশীল মুসলিম পরিবারের একটি মেয়ের পক্ষে ক্রিকেটে আসা সহজ নয়। এটি সম্ভব হয়েছে বাবার প্রশ্রয়ে। বাবা কলিম জাফরই ফাতিমার কোচ। ক্রিকেটে আগ্রহ দেখে বাবা মেয়ের স্বপ্নকে গলা টিপে মারতে চাননি! এনডিটিভি।