প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড জিতল ইনিংস ও ৭৮ রানে। ওভালে অস্ট্রেলিয়া ইনিংস ও ৪৬ রানে। পরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপরীত অভিজ্ঞতাই হলো। পরপর দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বী দুই দলের ইনিংস ব্যবধানে জয় এর আগেও একবার দেখেছে অ্যাশেজ। ১৯৬৫-৬৬ মৌসুমে সিডনি টেস্টে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৯৩ রানে। অ্যাডিলেডে পরের ম্যাচে ইনিংস ও ৯ রানে জেতে অস্ট্রেলিয়া। অ্যাশেজের বাইরে অন্য সিরিজে এমন কিছুর উদাহরণ মাত্র তিনটি। ১৯৫২-৫৩ মৌসুমে দিল্লিতে নিজেদের অভিষেক টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। লক্ষ্ণৌয়ে পরের ম্যাচটাই ইনিংস ব্যবধানে জেতে। পরপর দুই টেস্টে বিপরীত অভিজ্ঞতার বাকি দুটি গল্প ১৯৬৬ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ এবং ২০০৯-১০ ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে।