পাল্লেকেলেতে বৃষ্টির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় ক্রিকেট অনেকটা বৃষ্টিরই প্রতিশব্দ। বছরের মাস দুয়েক বাদ দিলে সারা বছরই বৃষ্টির সঙ্গে লড়াই চলে ক্রিকেটের। সেই লড়াইয়ে হার মেনেই ড্র হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার যুব টেস্টও। পরশু দ্বিতীয় দিনে খেলা হয়েছিল ৭ ওভার। কাল শেষ দিনে খেলা হতে পারল মাত্র ৫.৪ ওভার। দ্রুত রান তোলার তাড়ায় অবশ্য এই সময়েই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ৫ উইকেটে ১৭৮ রান নিয়ে দিন শুরু করেছিল দল, ৯ উইকেটে ১৯৬ হতেই আবার বৃষ্টি। হিমেশ রমানায়েকে পেয়েছেন ৪ উইকেট। পরে ইনিংস ঘোষণা ওই রানেই। কিন্তু শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ব্যাটিংয়েই নামতে পারেনি। শ্রীলঙ্কা সফরে এটিই ছিল বাংলাদেশের যুবাদের শেষ ম্যাচ। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩-২-এ। দুটি যুব টেস্টই হলো ড্র।