পাহাড় পেরোতে হবে সাকিবদের
সাকিবরা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচ খেলেছেন ১০ দিন আগে। কে জানে, লম্বা ছুটিতেই জড়তা পেয়ে বসল কি না? কাল ফ্লোরিডায় আড়ষ্ট ছিলেন জ্যামাইকা তালওয়াসের প্রায় সব বোলার। সেই সুযোগে ২০৬ রানের পাহাড় গড়েছে সেন্ট লুসিয়া জুকস।
সেন্ট লুসিয়াকে প্রথম ধাক্কাটি দিয়েছেন সাকিব আল হাসান। বোলিংয়ে এসেছেন বেশ পরে, অষ্টম ওভারে। এর আগে ৭ ওভারে ৭৩ রান তুলেছেন জনসন চার্লস ও আন্দ্রে ফ্লেচার। সাকিব প্রথম ওভারে দিলেন মাত্র ৪ রান। দ্বিতীয় ওভারে আরেকটু কৃপণ হলেন। মাত্র ৩ রান দিলেন, সঙ্গে তুলে নিলেন চার্লসের (৫৯) মূল্যবান উইকেটটি। পরের ওভারেও দিলেন মাত্র ৬ রান। শেষ ওভারটিই একটু খারাপ হলো, ওয়াটসনের ছক্কাতে ওই ওভারে এল ১২ রান। তবু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেটকেই বলতে হচ্ছে দুর্দান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাড়া করতে নেমে ১২ ওভারে ৩ উইকেটে ৯৩ রান করেছে জ্যামাইকা। ক্রিকইনফো।