পিএসএলে 'ব্রিলিয়ান্ট' তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ম্যান অব দ্য ম্যাচ তামিম
আবারও ম্যান অব দ্য ম্যাচ তামিম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রতিটি ম্যাচেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনার ‘গুরুদায়িত্ব’ যেন রমিজ রাজার। ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পরও সাকিব আল হাসানের নাম মুখে না নিয়ে পুরস্কারের জন্য লেন্ডল সিমন্সকে ডাকা কিংবা পরক্ষে তামিম ইকবালের ইংরেজি-বিদ্যা নিয়ে প্রশ্ন তুলে এরই মধ্যে বাংলাদেশের দর্শকদের কাছে ‘খলনায়ক’ সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। তবে শুক্রবার রাতে সেই রমিজই ম্যান অব দ্য ম্যাচের সময় তামিমকে সম্বোধন করলেন ‘ব্রিলিয়ান্ট’।
বলবেনই না-ই বা কেন! পিএসএলে কী দুর্দান্তই না খেলছেন তামিম। টুর্নামেন্টে গতকাল পর্যন্তও ‘সুপারস্টার’ বাংলাদেশের এই ‘সুপার হিটার’ই। ৫ ম্যাচে খেলে পাকিস্তানের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ২৩৭ রান করে সবার ওপরে অবস্থান করছেন বাংলাদেশের এই তারকা। প্রথম ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে ৫১ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় তাঁকে ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজি কি চলবে? নাকি...?’ প্রশ্ন করে করেছিলেন রমিজ। প্রশ্ন তো নয় যেন তাঁর ইংরেজি-বিদ্যা নিয়ে তাচ্ছিল্য! বিতর্কের জন্ম দেওয়া সেই প্রশ্নের পর শুক্রবার আবার মাইক্রোফোন হাতে তামিমের মুখোমুখি রমিজ। মাঝখানে তামিম কমবেশি প্র​তিটি ম্যাচেই রান ​পেয়েছেন। পরের তিনটি ম্যাচে করেছেন ৫৫*, ১৩ ও ৩৭। আর গতকাল ৫৮ বলে ৮০*! ‘ব্রিলিয়ান্ট’ তো বলবেনই রমিজ।
৬টি চার আর ৩টি ছয়ে সাজানো ৫৮ বলের তাঁর এই ইনিংসের ওপর ভর করেই তামিমের দল পেশোয়ার জালমি ৭ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে।