পিচেরও অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত ফিল হিউজকে সম্মান জানাতেই তাঁর ওয়ানডে জার্সি নম্বর ৬৪ চিরদিনের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার সিদ্ধান্ত নিল সিডনি ক্রিকেট মাঠের ৭ নম্বর পিচটাতেও আপাতত আর ক্রিকেট না খেলার। শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলার সময় বাউন্সারে চোট পেয়ে ওই পিচেই পড়ে গিয়েছিলেন হিউজ। সিডনি ক্রিকেট মাঠের কিউরেটর টম পার্কার বলেছেন, ‘এই মাঠে আমাদের কত স্মৃতি! কিন্তু কখনো ভাবিনি এটা কারও মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। যা হয়েছে তাতে আমি এবং আমার সহকর্মীরাও বিশাল ধাক্কা খেয়েছি। আমরা অনেক দিন আর এই পিচ ব্যবহার করব না।’ পিটিআই।