পিছিয়ে বাংলাদেশ 'এ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে ‘এ’ দল। কিন্তু প্রথম চার দিনের ম্যাচে সেই দলটিই চাপে ফেলেছে বাংলাদেশ ‘এ’ দলকে। হারারেতে দ্বিতীয় দিন শেষে ৫৬ রানে এগিয়ে স্বাগতিকেরা। ৩২৪ রান তুলে ফেলা দলটির হাতে আছে আরও ৪ উইকেট।
দিনের শুরুটা অবশ্য শুভাগত হোমের দলেরই ছিল। আগের দিন স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই প্রথম উইকেট হারানো জিম্বাবুইয়ানরা কাল দ্বিতীয় উইকেট হারায় দিনের ষষ্ঠ ওভারে, ১০ রানে। ডোনাল্ড তিরিপানোকে তাইজুলের ক্যাচ বানিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পেসার আবু জায়েদ। সিলেটের এই বোলার পরে নিয়েছেন পিটার মুর ও গডউইল মামহিয়োর উইকেট দুটিও। ১১ চার ও ৪ ছক্কায় ১০৪ রান—মুর অবশ্য এর আগেই পেয়ে গেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। ৭৮ রানে অপরাজিত রায়ান বার্ল। ওয়ানডে দল থেকে বাদ পড়া হ্যামিল্টন মাসাকাদজা ৬৪। তাইজুল নিয়েছেন বাকি ৩ উইকেট।