পিছিয়ে গেল বিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি। মাঠ ও আয়োজকদের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে সেটি হচ্ছে না। বিসিএল শুরুর নতুন তারিখ ২৮ জানুয়ারি। তবে চূড়ান্ত সূচি এখনো তৈরি হয়নি। আগেই জানা গিয়েছিল, গতবারের মতো এবারও বিসিএলের প্রায় সব ম্যাচই হবে ঢাকার বাইরে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে বগুড়া, সিলেট, চট্টগ্রাম, বিকেএসপি ও ফতুল্লা। প্রথম রাউন্ড হতে পারে সিলেট ও বগুড়ায়। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সাইফুল আলম বললেন, ‘বিসিএল শুরুর চার-পাঁচ দিন আগে আবহাওয়ার রিপোর্ট নিয়ে সূচি চূড়ান্ত করব। কুয়াশায় বিঘ্নিত হতে পারে, এমন মাঠে খেলা না আয়োজনের সিদ্ধান্ত।’