পিটারসনের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের পর থেকেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন রবিন পিটারসন। এবার ক্রিকেটটাই ছেড়ে দিলেন। সব ধরনের ক্রিকেট থেকে গতকাল অবসরের ঘোষণা দিলেন প্রোটিয়া এই অলরাউন্ডার। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে প্রথম ইনিংসে ৬১ রান করেছিলেন, পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ৪ উইকেট নিয়ে জিতিয়েছিলেন দলকে। ৩৭ বছর বয়সী পিটারসন ১৫টি টেস্ট ছাড়াও খেলেছেন ৭৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি। ক্রিকইনফো।