পিটারসেনের অন্য রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনকে দিন ইংল্যান্ড দলে ফেরার দাবিটা আরও জোরালো করে চলেছেন কেভিন পিটারসেন। সপ্তাহ দুয়েক আগেই সারের হয়ে অক্সফোর্ড মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এরপর গত সপ্তাহেই গ্ল্যামারগনের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে অপরাজিত হাফ সেঞ্চুরি। পরশু আবার এসেক্সের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের ম্যাচে করলেন ৩২ রান। একই সঙ্গে পেরিয়ে গেছেন একটা মাইলফলকও। সারের হয়ে সবচেয়ে কমসংখ্যক ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০০ রান এখন পিটারসেনের।
হাজার রানের মাইলফলক পেরোতে পিটারসেনকে খেলতে হয়েছে ১৭ ইনিংস। এর আগে ১৮ ইনিংসে ১০০০ রান মাইলফলক পেরিয়েছিলেন সারের সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশ ও সাবেক দক্ষিণ আফ্রিকান জ্যান্ডার ডি ব্রুইন। ইয়াহু নিউজ।