পিটারসেনের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা একদমই ভালো কাটেনি, তিন ম্যাচে মাত্র করেছেন ৮৬ রান। কাল আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার আলভিরো পিটারসেন। তবে প্যাডজোড়া এখনই তুলে রাখছেন না, আরও তিন বছর কাউন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন বলে জানিয়েছেন কাল। সেই সঙ্গে নিজের ক্রিকেট স্কুল ও ফাউন্ডেশনেও সময় দেবেন। টেস্ট ক্যারিয়ারে ৩৬টি ম্যাচ খেলে ৩৪.৮৮ গড়ে ২০৯৩ রান করেছেন, ভারতের সঙ্গে ইডেন গার্ডেনে অভিষেকেই পেয়েছিলেন সেঞ্চুরি। ২১টি ওয়ানডেতে করেছেন ৫০৪ রান, টি-টোয়েন্টি খেলেছেন দুটি। ক্রিকইনফো।