পিটারসেনের কাছেও দুঃস্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০৫ রানের বিশাল ব্যবধানে হার, চার দিনেই খেলা শেষ! কার্ডিফ টেস্টে জিতে আকাশে উড়তে থাকা ইংল্যান্ড লর্ডসে পপাত ধরণিতল। নিজে নির্বাসিত, তারপরও এই শোচনীয় পরাজয় ছুঁয়ে গেছে কেভিন পিটারসেনকে। যেটির বর্ণনায় একটি শব্দই খুঁজে পাচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক—দুঃস্বপ্ন!
লর্ডস টেস্ট নিয়ে পিটারসেন বলেছেন, ‘এটা-ওটা বলে তো লাভ নেই। লর্ডস টেস্ট ছিল আমাদের জন্য দুঃস্বপ্ন। ইংল্যান্ডের পরিকল্পনামতো কিছুই হয়নি। ওরা শুরু থেকেই আমাদের চেয়ে সব বিভাগে এগিয়ে ছিল।’ তবে এই হারে আবার সবকিছু আমূল বদলে ফেলার দরকার আছে বলেও মনে করেন না পিটারসেন, ‘আমি দেখেছি, অনেকেই বলছে মানুষ একে-ওকে দোষ দিচ্ছে, সবকিছু বদলে ফেলার জন্য চিৎকার করছে। কিন্তু সবারই একটু থেমে ভালো করে ভেবে দেখা উচিত। আমরা এখনো তর্কযোগ্যভাবে বিশ্বসেরা দলটির সঙ্গে সিরিজে ১-১ সমতায়।’ রয়টার্স।