পিসিবির ভুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিন আগে ২৭ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন দিন পর কাল পিসিবি জানাল সংখ্যাটা ২৭ হবে না, হবে ২৮। ইমাদ ওয়াসিমের নামটা নাকি ভুল করে টাইপ করা হয়নি! কাল সেই ভুল সংশোধন করেছে পিসিবি। ভুলটা চোখে না পড়লে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন ও বিভিন্ন বোনাস থেকে বঞ্চিত হতেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। ইমাদ আছেন চুক্তির ‘ডি’ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ছয়জন—আজহার আলী, মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও ইউনিস খান। এএফপি।