পিসিবির শুদ্ধি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঈদ আজমল নিষিদ্ধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে সন্দেহভাজন বোলারদের বিপক্ষে শুদ্ধি অভিযান শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য গত বৃহস্পতিবার নিষিদ্ধ করা হয়েছে ১৬ জন বোলারকে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এমন সতর্ক পাকিস্তান। চিহ্নিত করা হয়েছিল মোট ২৯ জন বোলারকে। দ্বিতীয় দফায় অভিযুক্ত হওয়ার পরই তাঁদের মধ্যে থেকে ১৬ জনকে নিষিদ্ধ করা হলো। এএফপি।