পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বাবা হলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আজ বিকেলে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা। এবার আশরাফুল-আনিকা দম্পতির কোলজুড়ে এসেছে ছেলে সন্তান।
আশরাফুল জানিয়েছেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে মা ও ছেলে দুইজনই এখন সুস্থ আছেন। নিজের পরিবারের মঙ্গল কামনা করে সবার আছে দোয়া চেয়ে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ্, ৫.১৫ মিনিটে ছেলে হয়েছে। মা ও ছেলে দুইজনই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।'
এর আগে ২০১৬ সালে প্রথম কন্যা সন্তানের বাবা হন আশরাফুল। ২০১৫ সালের আশরাফুল আর আনিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন।