পুনে হারাল হায়দরাবাদকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে ব্যাট করে ৮ উইকেটে ১১৮ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। টি-টোয়েন্টিতে এ আর এমন কী রান! তাড়া করতে নেমে রাইজিং পুনে সুপারজায়ান্টসও তাই সহজ জয়ের দিকেই যাচ্ছিল। তবে তারা ১১ ওভারে ৩ উইকেটে ৯৪ রান তোলার পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তাতে অবশ্য জয় আটকায়নি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৪ রানে ম্যাচ জিতে নেয় পুনে।
আগের ম্যাচে হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বল করা মুস্তাফিজুর রহমান এদিন ২ ওভার বল করে দিয়েছেন ২১ রান, উইকেট নেই। ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পুনের পেসার অশোক দিন্দা। সনি-ইএসপিএন।