পুনেকে জেতালেন রাহানে-ধোনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ৩ ওভারে পুনের দরকার ৩৭ রান, ক্রিজে ছিলেন অজিঙ্কা রাহানে ও মহেন্দ্র সিং ধোনি। মোহাম্মদ শামির ওই ওভার থেকে এলো ২০ রান। ম্যাচটা ওখানেই হেরে গেল দিল্লি ডেয়ারডেভিলস। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটের সহজ জয় পেয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।
দিল্লির মাঠে এবারের আইপিএলে চার ম্যাচের তিনটিতেই জিতেছে পরে ব্যাট করা দল। কালও সেটিরই পুনরাবৃত্তি হলো। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ১৬২ করেছে দিল্লি, সর্বোচ্চ ৩৪ করেছেন জেপি ডুমিনি। ওই রান তাড়া করে দলকে ৫৯ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন দুই ওপেনার উসমান খাজা ও রাহানে। ৩০ রানে খাজা আউট হয়ে গেলেও রাহানে ৬৩ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। ধোনি করেছেন ২০ বলে ২৭, শেষ দিকে নেমে থিসারা পেরেরা করেছেন ৫ বলে ১৪। আইপিএলে নয় ম্যাচে এটি পুনের তৃতীয় জয়। ক্রিকইনফো।