পুরস্কৃত ম্যাককালাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বিশ্বকাপ থেকেই দেখা যাচ্ছে অন্য এক নিউজিল্যান্ডকে। খেলোয়াড়ি চেতনা সমুন্নত রেখে খেলছে নির্ভীক ও আক্রমণাত্মক ক্রিকেট। বিশ্বকাপের পর হওয়া ইংল্যান্ড সফরে অধিনায়কত্বের জন্য ব্রেন্ডন ম্যাককালাম পেলেন ‘সিএমজে স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার। ২০১৩ সালে প্রয়াত ক্রিকেট সাংবাদিক ও এমসিসির সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টোফার মার্টিন-জেনকিনসের নামে চালু হয়েছে এই পুরস্কার। ক্রিকেট অস্ট্রেলিয়া, এমসিসি ওয়েবসাইট।