পুরোনো দলেই ল্যাঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত এবং ইংল্যান্ড—দুই দেশেরই সম্ভাব্য ক্রিকেট কোচ হিসেবে শোনা যাচ্ছিল জাস্টিন ল্যাঙ্গারের নাম। তবে আপাতত কোনো জাতীয় দল নয়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান। ২০১২-১৩ মৌসুমে কোচ হিসেবে অস্ট্রেলিয়ার এই রাজ্য দলে যোগ দেওয়া ল্যাঙ্গার দলটির সঙ্গে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। মূলত পরিবারের সঙ্গে থাকতে চান বলেই রাজ্য দলে ল্যাঙ্গারের থেকে যাওয়া। তবে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জানাচ্ছেন, ভবিষ্যতে কোনো জাতীয় দলেও দেখা যেতে পারে তাঁকে, ‘সন্দেহ নেই, আন্তর্জাতিকপর্যায়ে কোচ হওয়ার আমারও আকাঙ্ক্ষা আছে। তবে সেটা নির্ভর করবে ভবিষ্যতে সময় এবং সুযোগের ওপর।’ এএফপি।