পুরোনোদেরই পেলেন ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনোদের ওপর আস্থা রেখেই নতুন যুগে পা ফেলছে দক্ষিণ আফ্রিকা। নতুন টেস্ট অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সঙ্গী হিসেবে পাচ্ছেন কেপটাউন টেস্টে খেলা সবাইকেই। পুরোনোদের রেখে দিয়েই কাল শেষ দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ওয়ানডে সিরিজের দলও। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটসম্যান রাইলি রুশো।
ভারতে টেস্ট সিরিজে বিপর্যস্ত দলটি দেশের মাটিতে প্রথম টেস্টে হেরেছে ইংল্যান্ডের কাছে। চাপে পিষ্ট দলটির চাপ আরও বাড়ে কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬০০ রানের বেশি তুলে ইনিংস ঘোষণা করায়। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে উল্টো ইংল্যান্ডকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ঘুরে দাঁড়ানোর পুরস্কার হিসেবেই দলে জায়গা ধরে রেখেছেন সবাই।
পরের দুটি টেস্ট জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। এই দুই ভেন্যুর সুখ্যাতি ফাস্ট ও বাউন্সি উইকেটের জন্য। এই চিন্তা থেকেই চোটের সঙ্গে লড়াই করা ফাস্ট বোলার ডেল স্টেইনকেও রেখে দিয়েছে প্রোটিয়া। দক্ষিণ আফ্রিকানদের আশা, ১৪ জানুয়ারি থেকে শুরু তৃতীয় টেস্টের আগেই পুরো ফিট হয়ে উঠবেন স্টেইন। চোটের কারণে সর্বশেষ ছয় টেস্টের চারটিতেই খেলতে পারেননি বিশ্বসেরা ফাস্ট বোলার। স্টেইন সুস্থ হয়ে একাদশে ঢুকলে বাদ পড়বেন ক্রিস মরিস কিংবা কাগিসো রাবাদার যেকোনো একজন।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর পর দুটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো।

পুরোনোদেরইপেলেনডিভিলিয়ার্স

পুরোনোদের ওপর আস্থা রেখেই নতুন যুগে পা ফেলছে দক্ষিণ আফ্রিকা।নতুন টেস্ট অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সঙ্গী হিসেবে পাচ্ছেন কেপটাউন টেস্টে খেলা সবাইকেই।পুরোনোদের রেখে দিয়েই কাল শেষ দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ওয়ানডে সিরিজের দলও।চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটসম্যান রাইলি রুশো।

ভারতে টেস্ট সিরিজে বিপর্যস্ত দলটি দেশের মাটিতে প্রথম টেস্টে হেরেছে ইংল্যান্ডের কাছে।চাপে পিষ্ট দলটির চাপ আরও বাড়ে কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬০০ রানের বেশি তুলে ইনিংস ঘোষণা করায়।সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে উল্টো ইংল্যান্ডকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।এই ঘুরে দাঁড়ানোর পুরস্কার হিসেবেই দলে জায়গা ধরে রেখেছেন সবাই।

পরের দুটি টেস্ট জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে।এই দুই ভেন্যুর সুখ্যাতি ফাস্ট ও বাউন্সি উইকেটের জন্য।এই চিন্তা থেকেই চোটের সঙ্গে লড়াই করা ফাস্ট বোলার ডেল স্টেইনকেও রেখে দিয়েছে প্রোটিয়া।দক্ষিণ আফ্রিকানদের আশা, ১৪ জানুয়ারি থেকে শুরু তৃতীয় টেস্টের আগেই পুরো ফিট হয়ে উঠবেন স্টেইন।চোটের কারণে সর্বশেষ ছয় টেস্টের চারটিতেই খেলতে পারেননি বিশ্বসেরা ফাস্ট বোলার।স্টেইন সুস্থ হয়ে একাদশে ঢুকলে বাদ পড়বেন ক্রিস মরিস কিংবা কাগিসো রাবাদার যেকোনো একজন।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।এর পর দুটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা।ক্রিকইনফো।