শ্রীলঙ্কা সফর অক্টোবরে, সেটার প্রস্তুতি শুরু হবে মাসখানেক পরেই। নতুন বলে কিছুটা হলেও সুইং থাকবে কলম্বোর টেস্ট ভেন্যুগুলোতে। ঐতিহ্যগত ভাবে দিনের বেশির ভাগ সময় স্পিনারদের দাপট থাকার কথা কলম্বোতে, তবে নতুন বল পেসারদের হয়ে কথা বলবেই। সে জন্যই লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের আউট সুইং নিয়ে ভাবতে হবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের। আবার লঙ্কানদের ভাবানোর জন্য আছেন বাংলাদেশের আবু জায়েদ। নতুন বলে বাংলাদেশের একমাত্র ভরসা যে তিনিই!
ফিটনেসের কথা যদি বলি, মনে হচ্ছে ভালো। আগের থেকে একটু উন্নতির দিকে যাচ্ছেআবু জায়েদ
শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে ঈদের আগে থেকেই অনুশীলন শুরু করেছেন এই তরুণ পেসার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিটনেসের কাজ করছেন। মাঠে দৌড়াচ্ছেন। মাঠের সবুজ গ্যালারিতে করছেন ‘হিল রানিং’। সব মিলিয়ে করোনার পাঁচ মাসের বিরতির জড়তা কিছুটা হলেও কেটেছে।
আজ বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জায়েদ বলেছেন, ‘ফিটনেসের কথা যদি বলি, মনে হচ্ছে ভালো। আগের থেকে একটু উন্নতির দিকে যাচ্ছে। প্রথম দিকে আমরা যখন অনুশীলন শুরু করি, দুই সপ্তাহ আগে তখন মনে হচ্ছিল কী হবে? পরের দিকে যখন রানিং শুরু হলো, ইনডোর, আউটডোর এবং হিল রানিং, মনে হচ্ছে ফিটনেসেরও উন্নতি হচ্ছে।’