পুরোনো রূপে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টি-টোয়েন্টি ভুলই বুঝিয়েছিল! শনিবার ভারতকে ২ রানে হারিয়ে ওয়ানডেতে ধবল ধোলাইয়ের দুঃখ ভুলেছিল জিম্বাবুয়ে। কাল তারই প্রতিশোধ নিল ভারতের দ্বিতীয় সারির দলটি। বারিন্দর স্রান ও জসপ্রীত বুমরার বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৯ রান তুলল স্বাগতিকেরা। ১০০ রানের লক্ষ্যকে হাস্যকর রকম সহজ বানিয়ে ৪১ বল হাতে রেখে মাঠ ছাড়েন দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল (৪৭*) ও মানদীপ সিং (৫২*)। ক্রিকইনফো।