পুলিশ কমিশনার টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পুলিশ কমিশনার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সিলেট মহানগর পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টে সিলেটের প্রথম বিভাগের ১০টি ক্লাব অংশ নেবে। জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হলেও কিছু ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও।
গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্যাদি জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি সেলিম, মহানগর পুলিশের সহকারী কমিশনার রেজাউল করিম। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবদুল হালিম সুনু মিয়াসহ অন্যরা।