প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোয়াইন লেভেরককে মনে আছে? সেই যে বিশাল বপু বারমুডার ক্রিকেটার ২০০৭ বিশ্বকাপে রবিন উথাপ্পার ক্যাচটি নিলেন ঝাঁপিয়ে পড়ে! ভদ্রলোক পেশায় ছিলেন পুলিশ কর্মকর্তা। লেভেরক এই বিশ্বকাপে নেই, থাকার কথাও নয়। তবে আছেন আরেকজন পুলিশ—আরব আমিরাতের ফাহাদ আলহাশমি। আরব আমিরাত দলের দুই আমিরাতি খেলোয়াড়ের একজন তিনি। ১২ বছর ধরে দুবাই পুলিশে চাকরি করছেন। কেমন সহযোগিতা পান সহকর্মীদের? ফাহাদ বলেছেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্রিকেট বোঝেন না। কিন্তু তাঁরা আমাকে পূর্ণ সমর্থন দেন। যদি কাজ আর খেলা একই দিনে থাকে, আমি শুধু তাঁদের একটা ফোন দিই।’ উইজডেন ইন্ডিয়া।