প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁকে খেলতে দেখার পরই ফিসফাস, ‘আরে, এই তো নতুন রাহুল দ্রাবিড়!’ চেতেশ্বর পূজারা বুঝিয়ে দিচ্ছিলেন, তুলনাটা একদম অমূলক নয়। তবে এবারের ইংল্যান্ড সফরের পরই আবার মনে করিয়ে দিলেন, দ্রাবিড় হতে যাওয়া অনেক দূরের পথ। ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে বিস্তর ভুগতে হয়েছে! অ্যান্ডারসন-ব্রডদের সঙ্গে পুরো টেস্ট সিরিজে সর্বোচ্চ রান ৫৫। বোঝাই যাচ্ছে, ইংল্যান্ডে ধাতস্থ হতে আরও সময় লাগবে। তবে পূজারাকে হঠাৎই ইংল্যান্ডের ক্রিকেটে খেলার সুযোগ করে দিচ্ছে একটি কাউন্টি ক্লাব। ডার্বিশায়ারের হয়ে মৌসুমের শেষ তিনটি ম্যাচে খেলবেন ভারতের মিডলঅর্ডার ব্যাটসম্যান। এমনিতেই অবশ্য ডার্বিশায়ার আছে বিপদে। গত মৌসুমে প্রথম বিভাগ থেকে নেমে এসে এবার দ্বিতীয় বিভাগের সাত নম্বরে তারা। পূজারা এসে না আবার বিপদ বাড়িয়ে দেন! এএফপি।