পূর্ণ মেয়াদেই মনোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন গত মার্চে। কিন্তু সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকতে পারেননি আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। মন বদলে পুরো মেয়াদই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়াদ শেষ হবে আগামী বছর জুনে। কাল আইসিসি এক বিবৃতিতে মনোহরের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গত বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন মনোহর। দায়িত্ব নেওয়ার পর আইসিসির গঠনতন্ত্র ও অর্থনৈতিক কাঠামো পুনর্বণ্টনের উদ্যোগ নেন। বিশ্ব ক্রিকেটের ‘তিন মোড়ল’ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের আধিপত্য কমাতে চেয়েছিলেন। এসব নিয়েই তাঁর নিজের দেশ ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দূরত্ব তৈরি হয় মনোহরের। যার জের ধরে গত ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন সাবেক বিসিসিআই সভাপতি। অবশ্য ওই ঘোষণার পরপরই আইসিসির পক্ষ থেকে তাঁকে ক্রিকেটের স্বার্থে থাকতে অনুরোধ করা হলে পদত্যাগের সিদ্ধান্ত কিছুদিনের জন্য স্থগিত করতে রাজি হয়েছিলেন মনোহর। ইএসপিএন।